‎‎‎‎ফলাফল ঘোষণার আগে ফুলবাড়িতে বিজেপির উচ্ছ্বাস‎‎

FB_IMG_1777567884725

ফুলবাড়ি: নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার আগেই ফুলবাড়িতে বিজেপির কিছু কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়।‎বৃহস্পতিবার ব্যাটালিয়ন মোড় এলাকায় দলীয় কর্মীরা জড়ো হয়ে একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে দেন এবং স্লোগান দিতে থাকেন। তাঁদের মতে, এটি সম্ভাব্য জয়ের আগাম উদযাপন।‎যদিও এখনও ভোট গণনা সম্পূর্ণ হয়নি এবং আনুষ্ঠানিক ফল প্রকাশিত হয়নি, তবুও সমর্থকরা পশ্চিমবঙ্গে উচ্চ ভোটদানের হারকে ভিত্তি করে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দাবি করছেন।‎তাঁদের মতে, রাজ্যে ভারতীয় জনতা পার্টি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে। সেই বিশ্বাস থেকেই ফল প্রকাশের আগেই উৎসবের আবহ তৈরি হয়।‎

About Author

Advertisement