‎পুরস্কার অর্থ বাড়লেও অসন্তুষ্ট ফ্রেঞ্চ ওপেনের খেলোয়াড়রা‎‎

IMG-20260504-WA0093

নয়াদিল্লি: ফ্রেঞ্চ ওপেন ২০২৬ শুরুর আগে পুরস্কার অর্থ বৃদ্ধি সত্ত্বেও একাধিক শীর্ষ টেনিস খেলোয়াড় অসন্তোষ প্রকাশ করেছেন। নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার, আর্যনা সাবালেঙ্কা এবং কোকো গফ-সহ অনেকেই এই বিষয়ে হতাশা ব্যক্ত করেছেন। এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট চলতি মাসের শেষে প্যারিসে শুরু হবে।‎খেলোয়াড়দের বক্তব্য অনুযায়ী, তাদের উদ্বেগ শুধু পুরস্কার অর্থের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা যথাযথ প্রতিনিধিত্ব, খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা এবং পেনশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আরও মনোযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। এসব বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে দৃঢ় পদক্ষেপ না নেওয়ায় অসন্তোষ আরও বেড়েছে।‎আয়োজকরা সম্প্রতি ফ্রেঞ্চ ওপেনের পুরস্কার অর্থ প্রায় ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বর্তমানে মোট পুরস্কার অর্থ দাঁড়িয়েছে ৬.১৭ মিলিয়ন ইউরো, যা গত বছর ছিল ৫.৩ মিলিয়ন ইউরো। তবে এই বৃদ্ধি খেলোয়াড়দের কাছে যথেষ্ট বলে মনে হয়নি।‎খেলোয়াড়দের বক্তব্যে বলা হয়েছে, টুর্নামেন্টের মোট আয়ে তাদের অংশীদারিত্ব ক্রমাগত কমছে। ২০২৪ সালে যেখানে খেলোয়াড়দের অংশ ছিল ১৫.৫ শতাংশ, সেখানে ২০২৬ সালে তা কমে ১৪.৯ শতাংশে নামতে পারে। ফলে আয় বাড়লেও খেলোয়াড়রা তুলনামূলকভাবে কম অংশ পাচ্ছেন।‎তাদের মতে, ২০২৫ সালে ফ্রেঞ্চ ওপেনের মোট আয় ছিল ৩৯৫ মিলিয়ন ইউরো, যা ২০২৪ সালের তুলনায় ১৪ শতাংশ বেশি। কিন্তু সেই তুলনায় পুরস্কার অর্থ বেড়েছে মাত্র ৫.৪ শতাংশ।‎ফ্রেঞ্চ ওপেন ২৪ মে থেকে শুরু হবে। পুরুষ ও মহিলা এককে বিজয়ীরা পাবেন ২৮ লক্ষ ইউরো করে, রানার-আপরা পাবেন ১৪ লক্ষ ইউরো। সেমিফাইনালে পরাজিতরা পাবেন ৭.৫ লক্ষ ইউরো করে। প্রথম রাউন্ডে হারলেও খেলোয়াড়রা পাবেন ৮৭ হাজার ইউরো।‎যুগল বিভাগে বিজয়ীরা পাবেন ৬ লক্ষ ইউরো এবং মিশ্র যুগল বিজয়ীরা পাবেন ১.২২ লক্ষ ইউরো করে।

About Author

Advertisement