পানীয় জলের সমস্যা, পথ অবরোধ বাসিন্দাদের

IMG-20250705-WA0094

দিনহাটা: গত কয়েকদিন ধরে পানীয় জলের সমস্যা দেখা দেওয়ায় সমাধানের দাবিতে দিনহাটা দুই ব্লকের তেতুলতলা বাজারে এলাকায় পথ অবরোধ করল বাসিন্দারা। শুক্রবার দিনহাটা ২ ব্লকের বামনহাট গ্রাম পঞ্চায়েত এলাকার সাবেক ছিটমহল পোয়াতুরকুটি সহ তিনটি গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। চৌধুরীহাট থেকে নয়ারহাট যাওয়ার তেতুলতলা বাজার সংলগ্ন এলাকায় এদিন সকাল ৯টা থেকে শুরু হয় পথ অবরোধ। প্রায় ঘন্টা দুয়েক অবরোধ চলাকালীন নয়ারহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং আন্দোলনকারীদের সাথে কথা বলেন। পুলিশের আশ্বাসে প্রায় ঘন্টা দুয়েক পর অবরোধ তুলে নেয় বাসিন্দারা। আন্দোলনকারী বাসিন্দাদের অভিযোগ, জলের লাইন থাকলেও সময়মত জল পাওয়া যায় না, আবার কখনও কখনও সামান্য জল এলেও তা দিয়ে প্রয়োজন মেটে না।গ্রামবাসীরা জানিয়েছেন, গত পাঁচ দিন ধরে আমরা পানীয় জল পাচ্ছি না। যেটুকু সময় জল সরবরাহ করা হয়, তাতে বড়জোর এক থেকে দুটি বোতল ভরা যায়। অবিলম্বে এই সমস্যা সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ গত কয়েকদিন ধরে জল কষ্টের মধ্যে পড়েছে। এদিকে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে কর্মরত পাম্প কর্মীরা জানিয়েছেন, এলাকাগুলিতে কোথাও কোথাও জলের লাইনের কিছু ভাল্ভ নষ্ট হয়ে আছে এবং একটি মাত্র রিজার্ভার থেকে প্রায় ১৪টি গ্রামে জল সরবরাহ করা হয়, যা সমস্যার মূল কারণ। এছাড়াও, দুটি পাম্প দিয়ে রিজার্ভার পুরোপুরি ভরা সম্ভব হয় না। তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট দপ্তরের হেলদোল নিয়েও।পোয়াতুরকুঠি গ্রাম পঞ্চায়েত সদস্য মহির উদ্দিন আলী বলেন, গত দুই-তিন বছর ধরে এই বিষয়ে অভিযোগ জানিয়ে আসছেন তাঁরা। দিনহাটা ২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, পাম্প অপারেটর পাম্পের কাজ ছেড়ে মজুরির কাজ করতে যান, যার ফলে পরিষেবার মান খারাপ হচ্ছে।খবর পেয়ে নয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পাম্প অপারেটরের সঙ্গে কথা বলেন। পুলিশের আশ্বাসে এবং দু’ঘণ্টার মধ্যে জল সরবরাহ স্বাভাবিক করার প্রচেষ্টার কথা জানানো হলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।

About Author

Advertisement