‎পশ্চিমবঙ্গের গৌরব পুনরুদ্ধারে নিরলস লড়াই করেছেন মিঠুন চক্রবর্তী: শুভেন্দু অধিকারী

FB_IMG_1778945843680

‎‎কলকাতা: বিজেপির কেন্দ্রীয় সমিতির সদস্য তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কলকাতায় সৌজন্য সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী বলেন, ২০২১ সালের পর থেকে ২০২৬ সালে বিজেপি সরকার গঠন পর্যন্ত পশ্চিমবঙ্গের পরিবর্তনের লক্ষ্যে এবং রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধারের উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী নিরলসভাবে কাজ করে গিয়েছেন।
তিনি বলেন, মিঠুন চক্রবর্তী রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং পরিবর্তনের বার্তা পৌঁছে দিয়েছেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গের মা-বোনদের উপর অত্যাচার কিংবা রাষ্ট্রবাদী মানুষের উপর নিপীড়নের বিরুদ্ধে মিঠুন চক্রবর্তী যেভাবে গর্জে উঠেছেন এবং মানুষের পাশে থেকেছেন, তার জন্য তিনি তাঁকে কুর্নিশ জানান।

About Author

Advertisement