নারী ক্ষমতায়ন সম্মেলন ও মূর্তি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে
নাগপুর: ভারতের উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন আজ নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী জিষ্ণু দেব ভার্মা, মহারাষ্ট্রের আদিবাসী উন্নয়ন মন্ত্রী ড. অশোক উইকে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই সফরকালে, উপরাষ্ট্রপতি নাগপুরে আয়োজিত ‘স্বয়ংসিদ্ধা জাতীয় নারী ক্ষমতায়ন সম্মেলন’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের বিষয়বস্তু হলো ‘বিজয়া: শিক্ষার মাধ্যমে ক্ষমতায়নের এক যাত্রা’।
এর পরপরই, তিনি ইয়াভাতমালে প্রয়াত শ্রী জওহরলাল দারদার একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন। শ্রী দারদা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং ‘লোকমত মিডিয়া গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা-সম্পাদক।





