দেশবাসীকে জানালেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
শিলিগুড়ি: ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের সকালে, শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে অবস্থিত পর্যটন দপ্তরের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী ড.শঙ্কর ঘোষ।
পতাকা উত্তোলন অনুষ্ঠানের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এরপর মন্ত্রী ড. ঘোষ উপস্থিত বিভাগীয় কর্মকর্তা ও শিশুদের মাঝে চকলেট বিতরণ করে তাদের সাথে আনন্দ ভাগ করে নেন।
এই উপলক্ষে মন্ত্রী ড. শঙ্কর ঘোষ দেশের স্বাধীনতার জন্য সর্বস্ব উৎসর্গকারী সকল বীর স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশ ও দেশের জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।










