জলপাইগুড়ি মেডিকেল কলেজে সফল অস্ত্রোপচার

Screenshot_20260724_001310_YouTube

১০ বছর পর শ্রবণশক্তি ফিরে পেলেন এক নারী

জলপাইগুড়ি: জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সফল চিকিৎসা ও অস্ত্রোপচারের ফলে প্রায় ১০ বছর পর শ্রবণশক্তি ফিরে পেলেন এক নারী।
জানা গেছে, জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি গ্রামের বাসিন্দা বন্দনা বিশ্বাসের কানে প্রায় ১০ বছর আগে একটি ধানের শিষ ঢুকে পড়েছিল।
পরবর্তীকালে তাঁর শ্রবণশক্তি ধীরে ধীরে কমে যায় এবং একসময় তিনি সম্পূর্ণ বধির হয়ে পড়েন। গত এক দশক ধরে এই অবস্থার কারণে তাঁর প্রাত্যহিক জীবনযাপন এবং পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রক্ষায় উল্লেখযোগ্য সমস্যার সৃষ্টি হয়েছিল।
জলপাইগুড়ি মেডিকেল কলেজের ইএনটি (কান, নাক ও গলা) বিভাগের সফল চিকিৎসা ও অস্ত্রোপচারের ফলে বন্দনার শ্রবণশক্তি সম্পূর্ণভাবে ফিরে আসে।
এক দশক পর প্রিয়জনদের কণ্ঠস্বর ও চারপাশের নানা শব্দ পুনরায় শুনতে পেয়ে বন্দনা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তাঁর সুস্থ হয়ে ওঠার ঘটনায় পরিবারে আনন্দের জোয়ার বয়ে গেছে। শ্রবণশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য বন্দনা চিকিৎসক ও পুরো মেডিকেল টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

About Author

Advertisement