জলপাইগুড়ি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় জলপাইগুড়িতে এক মানবিক দৃশ্যের সাক্ষী থাকল ভোটগ্রহণ কেন্দ্র। অসুস্থ এক ভোটারকে হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিল কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ানরা।
জানা গেছে, ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুধীন ভৌমিক শারীরিক অসুস্থতার কারণে নিজে ভোটকেন্দ্রে পৌঁছাতে পারছিলেন না। সেই পরিস্থিতিতে ১৭/১০৭ নম্বর বুথ, একটি সরকারি বালিকা বিদ্যালয়ে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত হুইলচেয়ারের ব্যবস্থা করেন এবং তাঁকে নিজে করে ভোটকেন্দ্রে নিয়ে যান।
সুরক্ষাকর্মীদের এই উদ্যোগে নির্ধারিত সময়ে ওই ভোটার তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হন। ভোটদান সম্পন্ন হওয়ার পর তিনি নিরাপত্তাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তোষ জানান।
নির্বাচন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই ঘটনাকে একটি মানবিক ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।









