জবলপুরের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিনিধি দলের উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

53d8da3a-65a9-4c1d-8a7b-60cde56ca888

নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন আজ তাঁর বাসভবনে মধ্যপ্রদেশের জবলপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সাংসদ শ্রী আশিস দুবে।
এই মতবিনিময়ের সময়, উপরাষ্ট্রপতি শিক্ষার্থীদের পূর্ণ নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে, গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করতে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে ‘বিকশিত ভারত @ ২০৪৭’ এর লক্ষ্য বাস্তবায়নে অবদান রাখতে উৎসাহিত করেন। এছাড়া, তিনি শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে থাকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের আহ্বান জানান।

​

About Author

Advertisement