‎‘জনতার দরবার’ শুরু করলেন মুখ্যমন্ত্রী‎

IMG-20260518-WA0062

কোলকাতা: সকাল ৯টা থেকে সল্টলেকের বিজেপি পার্টি অফিসে শুরু হয়েছে জনতার দরবার। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকারের নতুন কর্মসূচি হিসেবে মুখ্যমন্ত্রীর জনতার দরবারের সূচনা হয়েছে। আগামী ১ জুন থেকে এই কর্মসূচি পুরোদমে চালু হওয়ার কথা থাকলেও আজ সল্টলেকের বিজেপি দফতরে জনতার দরবারে অংশ নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
‎জনতার দরবার বিজেপির একটি নতুন উদ্যোগ। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সরকারি পরিষেবা পেতে সমস্যা, আবাস যোজনা, একশো দিনের কাজ কিংবা অন্য যেকোনো বিষয়ে সাধারণ মানুষের সরাসরি অভিযোগ গ্রহণ করা এবং দ্রুত সমাধান করা।
‎সল্টলেকের বিজেপি দফতরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসে পৌঁছেছেন। নিবন্ধনের মাধ্যমে অভিযোগ গ্রহণ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। আজ নিবন্ধনের ভিত্তিতে মোট দশটি দল (প্রতি দলে চারজন সদস্য) জনতার দরবার কর্মসূচিতে অংশ নিয়েছে।
‎দিনভর জনতার দরবারে বহু মানুষ মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।

About Author

Advertisement