কলকাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
সূত্রের খবর, বিধাননগর সাইবার শাখায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলাকেই চ্যালেঞ্জ জানিয়ে তিনি হাইকোর্টে আবেদন দাখিল করেছেন এবং এফআইআর বাতিলের আর্জি জানিয়েছেন।
এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। এখন সকলের নজর হাইকোর্টের রায়ের দিকে, কারণ সেই সিদ্ধান্তই এই মামলার ভবিষ্যৎ দিক নির্ধারণ করবে।










