চোটের কারণে মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ

IMG-20260419-WA0049

মাদ্রিদ: বিশ্ব র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানের খেলোয়াড় নোভাক জোকোভিচ দীর্ঘদিনের চোটের কারণে মাদ্রিদ ওপেন টেনিস প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন।
জোকোভিচ ইন্ডিয়ান ওয়েলসে অনুষ্ঠিত বিএনপি পারিবাস ওপেনের পর থেকে আর কোনো প্রতিযোগিতায় অংশ নেননি। ডান কাঁধের চোটের কারণে তিনি মিয়ামি ওপেন থেকেও ছিটকে যান এবং মন্টে কার্লো মাস্টার্সেও খেলেননি।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জোকোভিচ জানান, দুর্ভাগ্যবশত এ বছর তিনি মাদ্রিদ ওপেনে অংশ নিতে পারছেন না। দ্রুত সুস্থ হয়ে কোর্টে ফেরার জন্য তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, জোকোভিচ এই প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জোকোভিচের দ্রুত প্রত্যাবর্তনের আশায় রয়েছেন এবং মাদ্রিদের কাজা মাগিকা স্টেডিয়ামে আবারও তাঁর খেলা উপভোগ করতে চান। তাঁকে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় হিসেবেই উল্লেখ করা হয়েছে।

About Author

Advertisement