গাজলডোবা। রাস উৎসব উপলক্ষ্যে গাজলডোবার তাকিমারিতে শুরু হয়েছে সাত দিনব্যাপী উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসব। ‘নবমিলন যুব সংঘ’ ও ‘তাকিমারি বাজার কমিটি’-র যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিভিন্ন জেলা ও অন্যান্য রাজ্য থেকে শিল্পীরা অংশগ্রহণ করছেন।
বুধবার রাতে রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিকভাবে বাউল উৎসবের সূচনা করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজগঞ্জের মানতাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গজলডোবার কাছে তাকিমারিতে আয়োজিত ‘রাস উৎসব’ এবার ২৮তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরের মতো এবারও এই উৎসবের মূল আকর্ষণ হিসেবে আয়োজন করা হয়েছে ‘উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসব’।
২৫ নভেম্বর শুরু হওয়া এই মেলা চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। সাত দিনব্যাপী এই আয়োজনে মূলত ‘রাস মেলা’ ও ‘বাউল উৎসব’-এর আয়োজন রয়েছে। উৎসবটিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা তাকিমারিতে এসে পৌঁছেছেন।
‘রাস’ উৎসব উপলক্ষে সাত দিনব্যাপী একটি বড় মেলারও আয়োজন করা হয়েছে। রাজগঞ্জ ব্লকের বাইরে এবং জেলার অন্যান্য প্রান্ত থেকে বহু মানুষ ‘বাউল’ গান উপভোগ করতে তাকিমারিতে আসছেন।





