কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের উদ্যোগে কলকাতার নজরুল মঞ্চে (রবীন্দ্র সরোবর) ‘প্যাটন ওয়েস্ট বিন বিতরণ কর্মসূচি’-র জমকালো সূচনা হলো।
শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) শ্রী নীতিন সিঙ্ঘানিয়া (আইএএস) এবং কেএমডিএ-র সচিব শ্রী রবি প্রকাশ মিনা (আইএএস)।
প্যাটন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সঞ্জয় বুধিয়া এবং ‘কেয়ারিং মাইন্ডস ইন্টারন্যাশনাল’-এর প্রতিষ্ঠাতা ও সাইকোথেরাপিস্ট ড. মিনু বুধিয়ার উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযানটিকে আরও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়।
সমবেতদের উদ্দেশে বক্তব্য রাখার সময় মন্ত্রী অগ্নিমিত্রা পাল বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ পরিচ্ছন্নতার ক্ষেত্রে জনঅংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন। পাটান গ্রুপের এই সামাজিক উদ্যোগের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন যে, বর্জ্য ফেলার পাত্র (ওয়েস্ট বিন) বিতরণের এই কর্মসূচি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।





