কলকাতা: ভারতের প্রাক্তন বিদেশ সচিব তথা রাজ্যসভার সদস্য হর্ষ বর্ধন শ্রিংলা ‘এক্সিলেন্স ইন গভর্ন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স অ্যাওয়ার্ড ২০২৪’-এ ভূষিত হওয়ার জন্য লক্ষ্মী লিম্বু, রুদ্র চট্টোপাধ্যায় এবং লক্ষ্মী গ্রুপের সমগ্র দলকে অভিনন্দন জানিয়েছেন।
এই জাতীয় পুরস্কারটি কর্পোরেট পর্যায় এবং চা বাগান—উভয় ক্ষেত্রেই নারী কর্মীদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও ক্ষমতায়নমূলক কর্মপরিবেশ গড়ে তোলার বিষয়ে লক্ষ্মী গ্রুপের অবিচল অঙ্গীকারের প্রতিফলন।
অভিনন্দন বার্তায় শ্রীংলা চা শিল্পে নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপনে লক্ষ্মী গ্রুপের প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের ধারাবাহিক সাফল্যের জন্য শুভকামনা জানান।











