উপরাষ্ট্রপতি ‘আরএসএস@১০০’ বইটি প্রকাশ করলেন

FB_IMG_1784318179158

নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি শ্রী সি.পি. রাধাকৃষ্ণন শুক্রবার উপরাষ্ট্রপতির বাসভবনে আয়োজিত এক বিশেষ ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ‘আরএসএস@১০০: সেবা, ঐক্য ও ত্যাগের এক শতাব্দীe’ বইটি প্রকাশ করেছেন।
এই বইটির রচয়িতা হলেন শ্রী শ্যাম জাজু এবং শ্রী অনুপম ত্রিবেদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর শতবর্ষ উপলক্ষে প্রকাশিত এই বইটিতে সংগঠনটির সেবা, ঐক্য এবং জাতির প্রতি নিষ্ঠার ১০০ বছরের যাত্রাপথ তুলে ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দিল্লি বিধানসভার স্পিকার শ্রী বিজেন্দর গুপ্ত, আইজিএনসিএ-র সভাপতি শ্রী রাম বাহাদুর রাই এবং আরএসএস-এর প্রান্ত সংঘচালক শ্রী পবন জিন্দাল সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও অতিথি উপস্থিত ছিলেন।

About Author

Advertisement