অসুবিধায় বিজেপি সমর্থক, সমাধান করলেন তৃণমূল কর্মী

TMC-BJP-2025-07-3c893d76037a3d0891d4fe4d1bacaa62

শিলিগুড়ি: এনেউমারেশন ফর্ম পূরণ করতে অসুবিধায় পড়েছিলেন বিজেপি সমর্থক বিকাশ শীল। সমাধান হচ্ছিল না, শেষে উপায় না দেখে  চলে আসলেন তিনি তৃণমূলের ক্যাম্পে। সেখানে তৃণমূলের  যুবকর্মী  সুদীপ্ত জানা উপস্থিত ছিলেন। তিনি সাথে সাথে  বিকাশ শীল এর আবেদন পত্র পূরণ করে দেন। বিকাশ শীল জানান  অসুবিধায় পড়েছিলাম  কি করব বুঝে উঠতে পারছিলাম না, তৃণমূলের ক্যাম্প  এ আসতে সুদীপ্ত দা আমার আবেদন পত্র পূরণ করে দেন। সুদীপ্ত জানা জানান  আমি কিছু করিনি। এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। সবার আগে আমরা মানুষ, আর শিলিগুড়ির মানুষ  এই বিষয়ে সবার চাইতে এগিয়ে। ওর সমস্যা হচ্ছিল , কর্তব্য  করেছি আমি। যে এমন আর কিছু  না। এই যুগে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন সুদীপ্ত জানা, তিনি বহুদিন ধরেই তৃণমূল করেন, জানান আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর আদৰ্শ মেনে চলি, এটাও তার মধ্যেই পড়ে। শহর শিলিগুড়িতে যখন রাজনৈতিক কচকোচানি বাড়ছে সেখানে সুদীপ্ত জানা নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এটা জোর দিয়ে বলতে পারা যায়।

About Author

Advertisement