অরুণাচল প্রদেশের গ্লো হ্রদ পেল প্রথম রামসার সাইটের মর্যাদা

glo-lake-arunachal-pradesh_medium_20260804111402118_c030a427d4_24

ইটানগর: ভারতের অরুণাচল প্রদেশের লোহিত জেলায় অবস্থিত বিখ্যাত ‘গ্লো লেক’-কে আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন রামসার স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি অরুণাচল প্রদেশের প্রথম রামসার স্থান।
​অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু সোশ্যাল মিডিয়ায় এই ঐতিহাসিক সাফল্যের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
​মুখ্যমন্ত্রী খান্ডুর মতে, ‘গ্লো লেক’-কে রামসার সাইট হিসেবে ঘোষণা করা রাজ্যের জন্য গর্বের বিষয়। এই স্বীকৃতি নতুন প্রজন্মকে ওই অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি এবং অমূল্য বাস্তুতন্ত্র রক্ষায় অনুপ্রাণিত করবে।

About Author

Advertisement