অরুণাচল: উদ্বোধনী অরুণাচল মহিলা লিগে চ্যাম্পিয়ন মনিউল এফসি

FB_IMG_1784893551122

মুখ্যমন্ত্রী খান্ডুর অভিনন্দন

ইটানগর: উদ্বোধনী ‘অরুণাচল মহিলা লিগ’-এর শিরোপা জয় করেছে মনিউল এফসি। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে মনিউল এফসি এই উদ্বোধনী লিগের প্রথম বিজয়ী দল হওয়ার গৌরব অর্জন করেছে।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু ঐতিহাসিক জয়ের জন্য মনিউল এফসি-কে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী খান্ডু লিখেছেন, “উদ্বোধনী ‘অরুণাচল উইমেনস লিগ’-এর ট্রফি জয় করে আপনারা প্রত্যেকেই ইতিহাসে নিজেদের নাম খোদাই করে রেখেছেন। এই অসাধারণ যাত্রাপথে যারা দলের পাশে থেকেছেন—সেই প্রত্যেক খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং সমর্থককে জানাই আন্তরিক অভিনন্দন।”
তিনি আরও আশা প্রকাশ করেন যে, এই সাফল্য আরও অনেক অর্জনের সূচনা করবে এবং আগামী দিনগুলোতে অরুণাচল প্রদেশে নারী ফুটবল নতুন উচ্চতায় পৌঁছাবে।

About Author

Advertisement