অভিনয় থেকে বেশ কিছু দিন দূরে তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘অমর সিংহ চমকীলা’ ছবিতে। বর্তমানে আধ্যাত্মিকতায় মন দিয়েছেন পরিণীতি চোপড়া। গেয়েছেন একটি ভক্তিমন্ত্রও। সম্প্রতি প্রকাশ হওয়া সেই ভক্তিগীতির নেপথ্যের কাহিনি তুলে ধরলেন পরিণীতি। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে পরিণীতি চোপড়ার গাওয়া ‘নমামী শামীশান’। গানটি ভাল সাড়া ফেলেছে বলে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় নাকি তিনি এই গান গেয়েছিলেন। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন তিনি। স্বামী বিজেপি নেতা রাঘব চড্ঢার সঙ্গে উজ্জৈনের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে গিয়েছিলেন পরিণীতি। মন্দিরের পুজোর কিছু মুহূর্তই সেই ভিডিয়োয় তুলে ধরেন পরিণীতি।










