অনেকেই নবান্ন অভিযান সেটিং করে করেন: শুভেন্দু

IMG-20250809-WA0149

নবান্নগামী মিছিল আটকাতে নজিরবিহীন নিরাপত্তা দেখল মহানগরী। শনিবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। রেসকোর্সের কাছে অবস্থানে থাকাকালীন নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়েন। এরপরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুধু নির্যাতিতার মা নয়, তাঁর বাবাকেও মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পার্কস্ট্রিট থেকে শুভেন্দু অভিযোগ করেন, অর্জুন সিংয়ের মাথা ফাটে। অশোক দিন্দাও আহত হন।
এদিন তিলোত্তমার মাকে দেখতে এসে পুলিশের বিরুদ্ধে ফের একবার সুর চড়িয়ে বলেন, “অনেকেই নবান্ন অভিযান সেটিং করে করেন। আমরা তো পুলিশের সঙ্গে কথা বলেনি। সে কারণেই জাভেদ শামিম, সুপ্রতীম সরকার, মনোজ ভার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না। কত লোক হবে জানি না। কোথা থেকে হবে জানি। কেন বলে করতে হবে! হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা অধিকারী। আন্দোলকারীদের কারও হাতে একটাও লাঠি ছিল না। একটা লোকের হাতেও ইট-পাথর ছিল না। ওরা ইলেকট্রিক শক লাঠি, স্টিলের লাঠি, বেত, টিয়ার গ্যাস, রাবার বুলেট, সব কিছু নিয়ে সজ্জিত হয়ে এসেছিল। রাজীব কুমারের বাহিনী আর মনোজ কুমারের বাহিনী নেমেছিল ৩০ থেকে ৪০ হাজার আন্দোলনকারীর উপর।”
শুভেন্দু অধিকারী জানান, নির্যাতিতার মাকে ভর্তি নেওয়া হয়েছে, মানে তিনি খুব একটা স্থিতিশীল নন। তবে এরপর সংবাদমাধ্যমে যে দাবি করেন, তা বিস্ফোরক।

About Author

Advertisement