নাগপুরে ‘স্বয়ংসিদ্ধা’ জাতীয় নারী ক্ষমতায়ন সম্মেলনের উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

FB_IMG_1795620975104

নাগপুর। উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন আজ মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত রাষ্ট্রসন্ত টুকাদোজি মহারাজ নাগপুর বিশ্ববিদ্যালয়ে ‘স্বয়ংসিদ্ধা’ উদ্যোগের আওতায় আয়োজিত প্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করেন। এই সম্মেলনের শিরোনাম ছিল- ‘বিজয়া: শিক্ষার মাধ্যমে ক্ষমতায়নের এক যাত্রা’।
নারীর ক্ষমতায়নে শিক্ষার রূপান্তরমূলক ভূমিকার ওপর আলোকপাত করে তিনি বলেন, অর্থনৈতিক স্বনির্ভরতা ও নেতৃত্ব অর্জনের জন্য নারীদের প্রয়োজনীয় দক্ষতা, আত্মবিশ্বাস ও সুযোগ দিয়ে প্রস্তুত করে তোলা অত্যন্ত জরুরি।
এই অনুষ্ঠানে তিনি ‘স্বয়ংসিদ্ধা’ এর লোগো উন্মোচন করেন এবং ‘১০৯ ভয়েসেস অফ ইয়াং উইমেন’ ও ‘বেস্ট প্র্যাকটিসেস ইন হায়ার এডুকেশন’ শিরোনামে দুটি সংকলন প্রকাশ করেন।
​

About Author

Advertisement