পোল্যান্ড সীমান্ত চৌকির কাছে ড্রোন হামলায় অগ্নিকাণ্ড
কিয়েভ: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান পাল্টাপাল্টি ড্রোন হামলার ঘটনায় গত রাতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, রাশিয়ার তাতারস্তান অঞ্চলে দুজন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন যে, রাশিয়া কৃষ্ণ সাগরের বন্দরনগরী ওডেসায় ড্রোন হামলা চালিয়েছে এবং পোল্যান্ড-সংলগ্ন একটি সীমান্ত চৌকির কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া তার বিমান হামলা জোরদার করেছে।
আঞ্চলিক প্রধান রুস্তম মিন্নিখানভের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার তাতারস্তানের নিজনেকামস্ক শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। ওদেসা সামরিক প্রশাসনের প্রধান সেরহি লিসাকের মতে, রাশিয়ার চালানো এক ব্যাপক রাতের হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন। কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ইউক্রেনের প্রধান বন্দর কেন্দ্রটি এই শহরেই অবস্থিত এবং এটি গত কয়েক মাস ধরে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে।





