নতুন পশ্চিমবঙ্গ ব্র্যান্ড: বৈচিত্র্য ও মানবিক আত্মীয়তার পরিচয়

IMG-20260904-WA0101

কলকাতা: পশ্চিমবঙ্গ হিমালয়ের পর্বতশ্রেণি থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য পর্যন্ত বিস্তৃত এক অসাধারণ বৈচিত্র্যময় গন্তব্য। এখানে জীবন্ত ঐতিহ্য ও সংস্কৃতি, সমকালীন সৃজনশীলতা, মানুষের উষ্ণতা এবং স্বতঃস্ফূর্ত আতিথেয়তা পর্যটকদের এক বিশেষ অভিজ্ঞতা প্রদান করে।
নতুন পশ্চিমবঙ্গ ব্র্যান্ডের লক্ষ্য শুধুমাত্র ডেস্টিনেশন প্রমোশন-এর মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি বিশ্বমানের ও দীর্ঘমেয়াদি ডেস্টিনেশন আইডেন্টিটি গড়ে তোলা। এর ভিত্তি দুটি স্বতন্ত্র শক্তি- অসাধারণ বৈচিত্র্য এবং গভীর মানবিক সংযোগ।
নতুন লোগো এই ভাবনার একটি স্বতন্ত্র ভিজ্যুয়াল এক্সপ্রেশন হিসেবে উপস্থাপিত হবে। এটি সমকালীন রূপের হলেও বাংলার সাংস্কৃতিক শিকড় ও পরিচয়ের সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমে বিশ্বমঞ্চে পশ্চিমবঙ্গের পরিচিতি, স্মরণযোগ্যতা এবং আত্মবিশ্বাস আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
নতুন পরিচয় পর্যটকদের ভারত সম্পর্কে প্রচলিত পূর্বধারণার বাইরে গিয়ে ভাবতে উৎসাহিত করবে এবং প্রশ্ন তুলবে- “হোয়াট ফিলস ডিফারেন্ট অ্যাবাউট ইন্ডিয়া হিয়ার?” অর্থাৎ, “এখানে ভারতের অভিজ্ঞতায় এমন কী আছে, যা আলাদা অনুভূত হয়?” এই প্রশ্নের উত্তরই নতুন পশ্চিমবঙ্গ ব্র্যান্ডের মূল ভাবনা।

About Author

Advertisement