নেপালের বিপর্যয়ের পর নিজেরা ফিরতে পারলেও, ফেরেননি স্বপন-মৌ

IMG-20260831-WA0089

বন্ধুর ফেরার অপেক্ষায় বসিরহাটের পোদ্দার দম্পতি

দেবাশীষ সেনগুপ্ত

একই ট্রেনে নেপাল ভ্রমনে গিয়েছিলেন বসিরহাট টাউন হাই স্কুলের দুই অবসরপ্রাপ্ত শিক্ষক বন্ধু পরিবার, অনুকূল-রেবা ফিরলেও এখনও নিখোঁজ স্বপন ও তাঁর স্ত্রী মৌ মন্ডল।
নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। কিন্তু এখনও কোনও খোঁজ নেই বসিরহাট টাউন হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার মণ্ডল এবং তাঁর স্ত্রী মৌ মণ্ডলের। দুশ্চিন্তায় দিন কাটছে পরিজনদের। আর তাঁদের ফিরে আসার আশাতেই বুক বাঁধছেন দীর্ঘদিনের বন্ধু তথা তার ভ্রমনসঙ্গী অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রী রেবা পোদ্দার।
বসিরহাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন কুমার মণ্ডল বসিরহাট টাউন হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। তাঁর স্ত্রী মৌ মণ্ডলও অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তিনি বরদা প্রসাদ গার্লস হাই স্কুলে শিক্ষকতা করতেন। নেপাল ভ্রমণে গিয়ে ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই দু’জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলে পরিবারের দাবি।
এই নিখোঁজের ঘটনায় আরও উদ্বেগের কারণ, স্বপনবাবুর একমাত্র ছেলে বিদেশে কর্মরত। ফলে বাড়িতে কার্যত তালা ঝুলছে। দূর দেশে বসে বাবা-মায়ের কোনও খবরের অপেক্ষায় দিন গুনছেন তিনিও।
ঘটনাচক্রে স্বপন মণ্ডল ও অনুকূল পোদ্দার দু’জনেই বসিরহাট টাউন হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। দীর্ঘদিনের অভিন্ন হৃদয় বন্ধু তাঁরা। শুধু বন্ধুত্বই নয়, বছরের পর বছর একসঙ্গে ভ্রমণও করেছেন। এবারও আলাদা ট্যুর এজেন্সির সঙ্গে নেপাল গেলেও একই ট্রেনে যাত্রা করেছিলেন দুই বন্ধু। কিন্তু বিপর্যয়ের পর ভাগ্যের পরিহাস থাকলেও অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রী রেবা পোদ্দার কোনওরকমে বিপর্যয় সামলে বসিরহাটে ফিরলেও এখনও নিখোঁজ স্বপন মন্ডল মৌ মন্ডল।
বসিরহাটে ফিরে বন্ধুর অপেক্ষায় রয়েছে পোদ্দার পরিবার। তাদের আশা, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সস্ত্রীক স্বপন মণ্ডল নিশ্চয়ই বাড়ি ফিরবেন। একই প্রত্যাশা পরিবারের সদস্য, প্রতিবেশী এবং পরিচিতদেরও।
এলাকার বাসিন্দা তথা বসিরহাট টাউন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অভিজিৎ কুমার মিস্ত্রী বলেন, স্বপনবাবু ও মৌদেবী দু’জনেই অত্যন্ত পরিচিত এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা। তাঁদের কোনও সন্ধান না মেলায় উদ্বেগ আরও বাড়ছে।
স্থানীয় বাসিন্দা তাপস ঘোষও জানান, স্বপনবাবু ও তাঁর স্ত্রীকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। সকলেই চাইছেন, দ্রুত তাদের সন্ধান মিলুক এবং সুস্থ অবস্থায় তাঁরা বসিরহাটে ফিরে আসুন।
এখন একটাই অপেক্ষা, নেপালের বিপর্যয়ের অন্ধকার পেরিয়ে কবে ফেরার খবর আসবে স্বপন ও মৌ মণ্ডলের? পরিবার ও বন্ধুদের চোখ এখন সেই আশাতেই।
স্বপন ও মৌ মন্ডলের একমাত্র পুত্র কর্মসূত্রে বিদেশে। পিতা মাতার ফেরার তিনিও ফিরে আসছেন। বসিরহাটের মন্ডল পরিবারের তালাবন্ধ বাড়ির দিকে তাঁকিয়ে এলাকার লোকেদের ।কখন সকলের সমস্ত জল্পনা উড়িয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি জ্বালবে ঘড়ের লাইট, খুলবে তালা। সকলের এখন এটাই কামনা।

About Author

Advertisement