নেপালে বন্যা: ৩৩২ জনের মরদেহ উদ্ধার; সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে চিতওয়ানে

IMG-20260827-WA0075

কাঠমান্ডু: নেপালের রাসুয়া অঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ৩৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের কেন্দ্রীয় সংবাদ ডেস্কের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত মোট ৩৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোতে কোশি ও ত্রিশূলী নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বেশ কয়েকটি জেলায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি—১২১টি—লাশ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলা থেকে।
এ ছাড়াও নিম্নলিখিত জেলাগুলোতেও লাশ উদ্ধার করা হয়েছে: পূর্ব নাওয়ালপরাসি জেলায় ৭৪টি, ধাদিংয়ে ২৯টি, গোর্খায় ২৯টি, নুয়াকোটে ২৮টি, তানাহুনে ১৯টি, রাসুওয়ায় ১৭টি এবং পশ্চিম নাওয়ালপরাসিতে ১৫টি।
বন্যাপ্রবণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধারকাজ চলছে। একই সঙ্গে, বন্যা ও ভূমিধসের কারণে বন্ধ হয়ে যাওয়া প্রধান সড়কগুলো পরিষ্কার করার কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

About Author

Advertisement