কাঠমান্ডু: বুধবার সকালে আঘাত হানা ভয়াবহ বন্যার কারণে চীনের তিব্বত এলাকায় ৫৫৮ জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত চীনা দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এ তথ্য জানিয়েছে।
চীনা দূতাবাস জানিয়েছে, স্থানীয়দের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চীন-নেপাল সীমান্তবর্তী একটি বন্দরে ভূমিধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এতে তিনজনের মৃত্যু হয়েছে এবং ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করেছেন।
দূতাবাস আরও জানিয়েছে, বুধবার চীন-নেপাল সীমান্তবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।









