যশ কে নিয়ে কথা বললেন কিয়ারা?

IMG-20260826-WA0069

মুম্বাই: ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’-এর প্রচার অনুষ্ঠানে নিজের জীবনের এক বিশেষ মুহূর্তের কথা জানালেন কিয়ারা আডবাণী। ছবির সহ-অভিনেতা যশ এবং পরিচালক গীতু মোহনদাসের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়েই এই বিশেষ তথ্য প্রকাশ্যে আনেন অভিনেত্রী। ‘টক্সিক’-এ নাদিয়ার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা। যশ ও গীতুর সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানান, অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি পরিবারের পরে প্রথম যাঁদের জানিয়েছিলেন, তাঁরা হলেন ছবির নায়ক যশ এবং পরিচালক গীতু। তাঁদের দু’জনের উদ্দেশে কিয়ারা বলেন, “আমি নিজে যখন অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাই, তখন পরিবারের পর তোমাদের দু’জনকেই প্রথম এই খবর জানাই।” সেই সময়ে যশ এবং গীতুর প্রতিক্রিয়ার কথাও জানান অভিনেত্রী। তাঁর কথায়, “সেই মুহূর্তে তোমরা কেউ এটা চিন্তা করতে শুরু করোনি যে, কী ভাবে ছবির কাজ শেষ হবে বা কী ভাবে সব কিছু সামলানো হবে। তোমরা দু’জনেই চোখে জল আর মুখে হাসি নিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছিলে। বলেছিলে, ‘এ বার আমরা জীবনের সেরা সময় কাটাব, কিয়ারা।’”

About Author

Advertisement