ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ

FB_IMG_1786467904405

রাজ্যের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি: নয়াদিল্লির সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। এই উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি এবং রাজ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।
সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ছবি শেয়ার করে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা জানিয়েছেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ত্রিপুরাকে উন্নয়নের নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়ন, পরিকাঠামো শক্তিশালীকরণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়েছে।

About Author

Advertisement