পাকইয়ং: পাকইয়ং জেলার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার জেলাশাসক পরি বিষ্ণোই তাঁর কার্যালয়ে ক্ষতিগ্রস্ত উপভোক্তাদের হাতে ১.৩০ লক্ষ টাকার এই বিশেষ সহায়তা তুলে দেন।
এই আর্থিক সহায়তা ‘স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড’ (এসডিআরএফ) এবং ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড’ (এনডিআরএফ)-এর নিয়ম ও বিধান অনুযায়ী প্রদান করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসনের গৃহীত চলমান ত্রাণ ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা বিতরণ করা হয়েছে।










