দিনহাটার প্রত্যন্ত এলাকা থেকে ফের বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার করল পুলিশ

IMG-20260805-WA0041

দিনহাটা: দিনহাটার প্রত্যন্ত এলাকা থেকে ফের বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সিতাই ব্লকের খামার সিতাই এলাকায় একটি টোটো থেকে বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার ছাড়াও একজনকে গ্রেফতার করে পুলিশ।গ্রেপ্তার করা হয় খামার সিতাই এলাকার বাসিন্দা সাকিব মিয়াকে। দিনহাটার বিভিন্ন এলাকায় টোটো তো করে কফ সিরাপ নিয়ে যাওয়ার সময় পুলিশ আটক করতে সমর্থ হয়। ফের দিনহাটার সীমান্ত পেরিয়ে মাদক পাচারের নতুন রুট কি টোটো সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে? গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সিতাই থানার পুলিশ একটি টোটো থেকে উদ্ধার করে ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে সিতাই থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে টোটোটি। পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শীতলকুচির হরিণকুচি দিক থেকে একটি টোটোয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরেই সিতাই থানার আইসি দেবাঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ খামার সিতাই সুইচ গেট সংলগ্ন এলাকায় নজরদারি শুরু করে।অভিযানের সময় সন্দেহজনক টোটোটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতরে থাকা তিনটি বস্তা থেকে মোট ৫০০ বোতল নিষিদ্ধ ‘এসকাফ’ কাশির সিরাপ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সিরাপের বাজারমূল্য লক্ষাধিক টাকা। অবৈধ এই কাফ সিরাপ গুলি কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেসব খতিয়ে দেখছেন পুলিশ।ঘটনাস্থল থেকেই টোটোটি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে যুক্ত অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্তে প্রাথমিকভাবে আরও চারজনের নাম উঠে এসেছে। ধৃত সাকিব মিয়া সহ মোট পাঁচজনের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।সীমান্তবর্তী এলাকায় মাদক ও নিষিদ্ধ ওষুধ পাচার রুখতে সম্প্রতি নজরদারি আরও বাড়ানো হয়েছে। তারই অংশ হিসেবে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, উদ্ধার হওয়া কাশির সিরাপ একটি বড় পাচারচক্রের অংশ হতে পারে। ধৃতকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে, যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোটা নেটওয়ার্কের হদিস পাওয়া যায়। অবৈধ নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান জারি থাকবে বলেও দাবি করা হয়েছে।

About Author

Advertisement