দিনহাটা: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দিনহাটা ও সিতাই থানার পুলিশের উদ্যোগে সচেতনতা রেলি বের হল।দিনহাটা থানা থেকে এই র্যালি বের হয়। ‘ সাবধানে চালাও, জীবন বাঁচাও ‘ এই স্লোগান কে সামনে রেখে দিনহাটা থানার ট্রাফিক পুলিশ প্রশাসনের এই সচেতনতা র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। একইভাবে সিতাই থানার উদ্যোগেও সচেতনতা রেলি বিভিন্ন এলাকা পরিক্রমা করে। দিনহাটা থানার উদ্যোগে মঙ্গলবার শহরের পাঁচ মাথার মোড় থেকে সচেতনতা এই রেলি বের হয়। এদিন এই র্যালি শহর পরিক্রমা কালে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি বুদ্ধাদিত্য রায়, ট্রাফিক ওসি মহাদেব শীল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। এদিন এই র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা কালে মানুষকে নানা ভাবে সচেতন করা ছাড়াও শহরের পাঁচ মাথার মোড়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদের হাতে নিয়মবিধি সম্পর্কিত নানা বিষয় তুলে ধরা হয়।অন্যদিকে, সিতাই থানার উদ্যোগে রেলি সিতাইয়ের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানুষকে সচেতন করতে সাত দিনব্যাপী দিনহাটার বিভিন্ন থানা এলাকায় এই কর্মসূচি চলবে।সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন সচেতনতা র্যালি শহর পরিক্রমা করে। পাশাপাশি বিভিন্ন গাড়ির চালক থেকে শুরু করে পথচারীদের সচেতন করা হয়।










