কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে হ্যান্ড হেল্ড এক্স-রে ইউনিটের উদ্বোধন হল। উদ্বোধন করেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজকুমার ওরাওঁ। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবজ্যোতি চক্রবর্তী, কুমারগ্রাম ব্লকের বিএমওএইচ ডাঃ সৌম্য গায়েন, কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি দীপায়ন সরকার সহ অন্যরা। এদিন কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতাল ঘুরে দেখেন বনমন্ত্রী। খোঁজখবর নেন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সম্পর্কে। এদিন রোগীদের হাতে খাবারও তুলে দেন বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নের আশ্বাস দিয়েছেন মন্ত্রী মনোজকুমার ওরাওঁ।









