আসাম: ডিব্রুগড়ে নদীভাঙন-কবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী সরমা

Screenshot_20260802_235413_Facebook

স্থায়ী সমাধানের জন্য একটি বৈজ্ঞানিক পরিকল্পনা প্রণয়ন করা হবে

গুয়াহাটি: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরমা পরিস্থিতি খতিয়ে দেখতে ডিব্রুগড় জেলার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী চাবুয়া, বালিজান, পুখুরিজান, দিনজান এবং রহমোরিয়া এলাকার স্থল পরিস্থিতি পরিদর্শন করেছেন এবং ভাঙনের প্রাথমিক কারণ সম্পর্কে খোঁজখবর নেন।
মুখ্যমন্ত্রী সরমা জানিয়েছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলি বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। তিনি এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বৈজ্ঞানিক ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং জানান যে, এ বিষয়ে রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা প্রণয়ন করেছে।

About Author

Advertisement