কলকাতা: কলকাতা প্রেস ক্লাবে অনুষ্টিত হয়ে গেল আর পি এ ন্যাশনাল জার্নালিজম সম্মান ২০২৬। উক্ত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ড: মদন চন্দ্র করণ বিদ্যালংকার, বিশেষ অতিথি ড: অমল কে ভৌমিক ও দেবকুমার দে, সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সংস্থার প্রতিষ্টাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ: সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।
এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় রিপোর্টারর্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও অলক ফাউন্ডেশন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ জার্নালিস্টের সহযোগিতায়।
এবারে মোট ১০ জন সাংবাদিকদের এই সম্মান প্রদান করা হয়। তারা হলেন~ তুষার পাটোয়ারি, কৃষ্ণপ্রসাদ পাত্র, মোল্লা জসীমুদ্দিন, অরূপ গুহ, গোপাল দেবনাথ, গোপাল চক্রবর্তী, করুনময় চ্যাটার্জী, শ্যামল তালুকদার, প্রদীপ বড়াল ও নরেন্দ্রনাথ মন্ডল।
সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগিতায় ছিলেন সহ, সম্পাদিকা শুভ্রা নায়েক।











