কলকাতা: ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড, কলকাতায় নগর রাজভাষা কার্যন্বয়ন সমিতি (উদ্যোগ-২), কলকাতার কার্যনির্বাহী দলের দ্বিতীয় বৈঠক তথা “হিন্দিতে উপলব্ধ এআই ও আইটি টুলস” বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সফল আয়োজন ২১ মে, ২০২৬ করা হয়। রাজভাষা হিন্দির কার্যকর বাস্তবায়ন এবং আধুনিক প্রযুক্তিগত উপকরণের মাধ্যমে দপ্তরিক কাজকে আরও সহজ, দ্রুত ও মানসম্মত করে তোলাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক (উৎপাদন) শ্রী সঞ্জীব রস্তোগী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের উপনির্দেশক (কার্যন্বয়ন) শ্রী বিচিত্রসেন গুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক (অর্থ) শ্রী আর. বিরাবাহু, কার্যনির্বাহী পরিচালক (মানব সম্পদ , পরিচালন ,পরিষেবা) শ্রী পি. কে. মিশ্র, নারাকাস (উদ্যোগ-২), কলকাতার সদস্য-সহ-সচিব শ্রী অজয় শঙ্কর মিশ্র এবং শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতার ট্রাফিক ম্যানেজার শ্রী রবীশঙ্কর রাজহংস সহ বিভিন্ন সদস্য দপ্তরের আধিকারিকবৃন্দ।
“হিন্দিতে উপলব্ধ এআই ও আইটি টুলস” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিটি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পরিচালিত হয়। এতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাজভাষা বিভাগাধীন হিন্দি শিক্ষণ যোজনার পুনের যুগ্ম পরিচালক শ্রী রাজেন্দ্র বর্মা বিশেষ বক্তা হিসেবে অংশগ্রহণ করেন এবং হিন্দিতে উপলব্ধ বিভিন্ন এআই ও আইটি টুলসের ব্যবহারিক প্রয়োগ ও উপযোগিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে শ্রী সঞ্জীব রস্তোগী বলেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির যুগে হিন্দিকে প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী করে সময়ের প্রয়োজনীয়তা কারণে । বিশেষ অতিথি শ্রী বিচিত্রসেন গুপ্ত রাজভাষা হিন্দির প্রসার ও দপ্তরিক ব্যবহারে আধুনিক এআই ও আইটি টুলসের কার্যকারিতার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক (অর্থ) শ্রী আর. বিরাবাহু উপস্থিত অতিথি, অংশগ্রহণকারী ও সদস্য দপ্তরগুলির প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী অজয় শঙ্কর মিশ্র ও শ্রী দীপক কুমার ঠাকুর।











