দার্জিলিং: দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের জনগণের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সাংসদ রাজু বিস্তা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি এই অঞ্চলে সফর করলেন, যা বিশেষ তাৎপর্যপূর্ণ।
রাজু বিস্তা জানান, যদিও এর আগে বহুবার তিনি এই অঞ্চলে এসেছেন, তবে মুখ্যমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম সফর, তাই এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, অতীতে কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের শাসনকালে দার্জিলিং পাহাড়, তরাই, ডুয়ার্স এবং উত্তরবঙ্গের প্রতি বারবার বৈষম্য করা হয়েছে। তবে এখন সেই পরিস্থিতির পরিবর্তন ঘটছে বলে তিনি দাবি করেন।

সাংসদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই অঞ্চলের মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি ও সমস্যাগুলোর সমাধান হবে।










