‎মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক আজ‎

suvendu-adhikari-2

শিলিগুড়ি: রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর, আজ প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এখানে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। তাঁর সফরকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে।
প্রশাসনিক সূত্রের খবর, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শীর্ষ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি প্রকল্পগুলির অগ্রগতি এবং আঞ্চলিক উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে উত্তরকন্যা চত্বর সাজিয়ে তোলার কাজ এখনো চলছে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও অন্যান্য সাজসজ্জার মাধ্যমে গোটা এলাকা সজ্জিত করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখছে প্রশাসন।
মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা উত্তরকন্যায় গিয়ে প্রস্তুতির অগ্রগতি পরিদর্শন করেন। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গের উন্নয়ন এবং প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আনতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।

About Author

Advertisement