নিউ দিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নরওয়ের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিট’-এর ‘গ্র্যান্ড ক্রস’ সম্মানে ভূষিত করা হয়েছে। নরওয়ের রাজা হ্যারাল্ড পঞ্চম এই সম্মান প্রদান করেন বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই মর্যাদাপূর্ণ সম্মান প্রদান করা হয়।
এই সম্মান পাওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি বিশ্বজুড়ে মোট ৩২টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন, যা তাঁর বৈশ্বিক নেতৃত্ব ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাব এবং কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর ভূমিকা এই স্বীকৃতির মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়েছে।











