আসাম: ‎অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য, চার্জশিট দাখিলের হার বৃদ্ধি‎

FB_IMG_1779197927269

গুৱাহাটী: সুরক্ষিত আসামের বৃহত্তর স্বার্থে ধারাবাহিক প্রচেষ্টার ফলে রাজ্যে চার্জশিট দাখিলের হার বৃদ্ধি পেয়েছে এবং অপরাধের হার হ্রাসের পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
‎তিনি বলেন, রাজ্য সরকার থেমে নেই এবং এই ইতিবাচক অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে প্রতিটি প্রান্তে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করার দৃঢ় সংকল্পে অবিচল রয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, এই সাফল্য সরকারের ধারাবাহিক ও সুসংগঠিত প্রচেষ্টার ফল।
‎তিনি আশ্বাস দেন যে অপরাধ দমনে কঠোর পদক্ষেপ, দ্রুত চার্জশিট দাখিল এবং মাদকবিরোধী অভিযান আগামী দিনেও আরও তীব্রভাবে চালিয়ে যাওয়া হবে, যাতে রাজ্যে সম্পূর্ণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করা যায়।

About Author

Advertisement