বালমার লরির ২০২৫–২৬ অর্থবছরের ফলাফল ঘোষণা

Screenshot_20260518_202245_Facebook

কলকাতা: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ কেন্দ্র সরকারের মিনিরত্ন–এক মর্যাদাসম্পন্ন বহুমুখী রাষ্ট্রায়ত্ত সংস্থা বালমার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত ত্রৈমাসিক ও বার্ষিক আর্থিক ফলাফল ঘোষণা করেছে। ১৭ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই ফলাফল অনুমোদিত হয়।
‎২০২৫–২৬ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে মোট আয়
২১.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৯১.২৮ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৬৫০.৯২ কোটি টাকা। ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত ত্রৈমাসিকে কর-পূর্ব মুনাফা হয়েছে ১২০.৭৯ কোটি টাকা এবং নিট মুনাফা ৯০.৫৩ কোটি টাকা।
‎২০২৫–২৬ অর্থবছরে সংস্থার মোট আয় দাঁড়িয়েছে
২৭৮৪.৬০ কোটি টাকা, যা ২০২৪–২৫ অর্থবছরের তুলনায় ৮.০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে কর-পূর্ব মুনাফা ৫.৪৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৩০.৮৭ কোটি টাকা এবং কর-পরবর্তী মুনাফা ৫.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪৫.৬৮ কোটি টাকায় পৌঁছেছে।
‎পরিচালনা পর্ষদ মার্চ ২০২৬-এ ঘোষিত ৪২.৫০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশের পাশাপাশি ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৪২.৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশের সুপারিশ করেছে।

About Author

Advertisement