শিলিগুড়ি: বর্ধমান রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচটি বাড়ি ভস্মীভূত‎

Screenshot_20260516_015025_Facebook

শিলিগুড়ি: গত বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির বর্ধমান রোড এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
‎প্রত্যক্ষদর্শীদের মতে, অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপন দপ্তরে খবর দেন। পরে তিনটি অগ্নি নির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
‎তবে দ্রুত পদক্ষেপ নেওয়া সত্ত্বেও পাঁচটি বাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
‎অগ্নি নির্বাপন দপ্তরের প্রাথমিক অনুমান অনুযায়ী, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে অগ্নি নির্বাপন দপ্তর ও পুলিশ প্রশাসন।

About Author

Advertisement