গুয়াহাটি: অসমে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কঠোর অবস্থান বজায় রাখবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।তিনি বলেন, অসমের ভূমি, সংস্কৃতি এবং জনবিন্যাস রক্ষায় সরকার সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।মুখ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১২টা ২০ মিনিট নাগাদ অসম পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর যৌথ অভিযানে ১২ জন অনুপ্রবেশকারীকে অসমে প্রবেশের সময় আটক করে ফেরত পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, বেআইনি অনুপ্রবেশ এবং জোরপূর্বক জনবিন্যাস পরিবর্তনের যে কোনও অপচেষ্টার বিরুদ্ধে কঠোরতম অভিযান চালানো হবে। অনুপ্রবেশের ক্ষেত্রে অসম সরকারের নীতি সম্পূর্ণ স্পষ্ট- “শূন্য সহনশীলতা”।মুখ্যমন্ত্রী শর্মা বলেন, ভবিষ্যতেও অসম পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে রাজ্যের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় কঠোর নজরদারি চালিয়ে যাবে।










