মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রা ও ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণা

covid-19-lockdown-in-bihar_da3237fe-9ff9-11ea-88a1-96031f43cf2a

কলকাতা: রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন সরকার মহিলাদের জন্য দুটি বড় জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছে। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের ব্যাঙ্ক হিসাবের মাধ্যমে প্রতি মাসে সরাসরি ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
‎এর পাশাপাশি আগামী ১ জুন থেকেই রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার সুবিধা চালু করা হবে। সরকারের দাবি, এর ফলে কর্মজীবী মহিলা, ছাত্রী এবং প্রতিদিন যাতায়াতকারী লক্ষ লক্ষ মহিলা বড়সড় স্বস্তি পাবেন।
‎মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত বিধায়কদের নিজ নিজ বিধানসভা এলাকায় এই প্রকল্পগুলির ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে।
‎রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে, মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি এবং যাতায়াতের খরচ কমাতেই এই দুটি প্রকল্প কার্যকর করা হচ্ছে।

About Author

Advertisement