আসাম: ‎বশিষ্ঠ থানার পুলিশের জালে দশ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র‎‎‎

FB_IMG_1778168274138

গুয়াহাটি: গুয়াহাটির বশিষ্ঠ থানার পুলিশ বড়সড় অভিযান চালিয়ে লুটপাটের ঘটনায় জড়িত দশজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে একটি বায়ুচালিত বন্দুক এবং একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।‎ধৃতদের পরিচয় বিপুল আলি, রমজান, গাজি, নাসিব, আসাদুর, আব্দুর, শাহিদ, সামাদুর ও মকতুল হোসেন হিসেবে জানা গিয়েছে। অপর এক অভিযুক্তের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।‎পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা অন্য কোনও অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত কি না, সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে।

About Author

Advertisement