‎চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ব্যবহৃত চারচাকা গাড়ির সঙ্গে মিলল শিলিগুড়ির যোগসূত্র‎‎‎

Screenshot_20260507_195253_Google

শিলিগুড়ি: শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ব্যবহৃত চারচাকা গাড়িতে শিলিগুড়ির একটি ভুয়ো নম্বরপ্লেট ব্যবহার করা হয়েছিল। পুলিশের প্রাথমিক তদন্তে এমনই তথ্য সামনে এসেছে।‎তদন্তে জানা গিয়েছে, হামলাকারীরা একটি মোটরবাইক এবং একটি চারচাকা গাড়িতে করে ঘটনাস্থলে এসেছিল। পুলিশ গাড়ির নথিভুক্ত নম্বর যাচাই করতে গিয়ে জানতে পারে, সেটি শিলিগুড়ি আঞ্চলিক পরিবহণ দপ্তরে নথিভুক্ত। এরপর পুলিশ গাড়ির মালিক শিবমন্দির এলাকার বাসিন্দা উইলিয়াম জোসেফকে বুধবার গভীর রাতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠায়।‎জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা উইলিয়াম জোসেফের গাড়ির নথিভুক্ত নম্বর ব্যবহার করে ভুয়ো নম্বরপ্লেট তৈরি করেছিল। ঘটনার সঙ্গে তাঁর কোনও ধরনের যোগসূত্র না পাওয়ায় পুলিশ পরে তাঁকে ছেড়ে দেয়।‎বর্তমানে পুলিশ হত্যাকাণ্ড এবং ভুয়ো নম্বরপ্লেট লাগিয়ে ব্যবহৃত গাড়ির সম্পূর্ণ চক্রের তদন্তে নেমেছে।‎অন্যদিকে, উইলিয়াম জোসেফ জানান, নিজের গাড়ি বিক্রির জন্য তিনি একটি বাণিজ্যিক অনলাইন মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিলেন। সেখান থেকেই গাড়ির নম্বর নকল করে অপরাধে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, যে গাড়ির নম্বর ব্যবহার করা হয়েছে, সেটি এখনও মালিকের বাড়িতেই রয়েছে। সমস্ত নথিপত্র ও বিজ্ঞাপনের তথ্য দেখানোর পর পুলিশ তাঁকে ছেড়ে দেয়।

About Author

Advertisement