শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রৌনাক গিলরা আই.এস.সি. পরীক্ষায় অসাধারণ ফলাফল করে উত্তরবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। পাশাপাশি সর্বভারতীয় স্তরেও সম্ভাব্য তৃতীয় স্থান অর্জন করে শহরের মুখ উজ্জ্বল করেছে সে। এই গৌরবময় সাফল্যের জন্য শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান গৌতম দেব রৌনাক গিলরাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, রৌনাকের এই সাফল্য শুধুমাত্র তার পরিবার নয়, গোটা শিলিগুড়ি শহরের জন্য গর্বের বিষয়। পুরপ্রধান আরও জানান, কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং নিষ্ঠার মাধ্যমেই এই সাফল্য সম্ভব হয়েছে। তিনি রৌনাকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনের জন্য শুভেচ্ছা জানান। শহরের বিভিন্ন মহল থেকেও রৌনাকের এই কৃতিত্বের জন্য প্রশংসার ধারা অব্যাহত রয়েছে।









