শিলিগুড়ি: শিলিগুড়িতে মাদক পাচার রুখতে বড়সড় অভিযান চালিয়ে বিশেষ টাস্ক ফোর্স ও মাটিগাড়া থানার পুলিশ যৌথভাবে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন। অভিযানে মোট ৪০১ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে পরিবহন নগর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহজনক অবস্থায় এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে নগদ অর্থ এবং তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের নাম বাণু বেগম (৩০), যিনি নক্সালবাড়ির তোরতারাম জোতের বাসিন্দা, এবং অন্যজন মোহাম্মদ ইদ্রিস আলী (৩৬), যিনি মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা।উভয়কেই ঘটনাস্থলেই গ্রেফতার করে সংশ্লিষ্ট আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাদের রিমান্ডের আবেদন জানিয়েছে।পুলিশ আরও জানিয়েছে, এই মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো নেটওয়ার্কের সন্ধানে তদন্ত চলছে।











