শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একমাত্র গণ্ডার ‘ভীম’-এর মৃত্যু‎‎‎

rhinonaijpg_1777286572957

শিলিগুড়ি: শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের একমাত্র গণ্ডার ‘ভীম’-এর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পার্কের কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।‎পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বার্ধক্যজনিত শারীরিক জটিলতার কারণে গণ্ডারটির মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরেই সে বয়সজনিত সমস্যায় ভুগছিল।‎জানা গেছে, ভীম প্রথমে জলপাইগুড়ির বাইকুন্ঠপুর বনাঞ্চল থেকে এলাকা দখল নিয়ে সংঘর্ষের পর সরে গিয়েছিল। পরে সেবক এলাকার দিকে চলে এলে বন দপ্তর তাকে উদ্ধার করে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসে। সেখানে তার নাম রাখা হয় ‘ভীম’।‎সময়ের সঙ্গে সঙ্গে ভীম পার্কের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এবং তার জন্য পৃথক গণ্ডার সাফারির ব্যবস্থাও করা হয়। তবে সে একাধিকবার খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে জানা যায়। পাশাপাশি তার জন্য সঙ্গী আনার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।‎পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম মেনে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ভীমের মৃত্যুতে বনকর্মী ও পশুপ্রেমীদের মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

About Author

Advertisement