শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডে ভোট আগেই দেওয়া হয়ে গেছে বলে অভিযোগ এক ভোটারের

Screenshot_20260424_015837_Facebook

শিলিগুড়ি: শিলিগুড়ির ওয়ার্ড নম্বর ১-এর একটি বুথে ভোট নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এক ভোটার দাবি করেছেন, তিনি ভোট দিতে গিয়ে জানতে পারেন যে তাঁর ভোট আগেই পড়ে গেছে।
ঘটনাটি ঘটেছে দেশবন্ধু হিন্দি স্কুলের ভোটকেন্দ্রে। অভিযোগ অনুযায়ী, রাকেশ সাহানি নামের ওই ভোটার ভোট দিতে লাইনে দাঁড়িয়ে বুথে প্রবেশ করার পর জানতে পারেন যে তাঁর ভোট ইতিমধ্যেই রেকর্ড হয়ে গেছে। পরে তাঁকে বিকেলে আবার আসতে বলা হয় বলে অভিযোগ।
এই ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি প্রার্থী গৌতম দেব দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ভোটার ও বুথে উপস্থিত আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
নির্বাচন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি যাচাই করে দেখা হবে এবং প্রয়োজনে নির্বাচন বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে বুথ এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও বিভ্রান্তি তৈরি হয়। তবে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানা গেছে।

About Author

Advertisement